পরিবহন ধর্মঘট
কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ
কুড়িগ্রামে সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি ও স্ট্যান্ড স্থাপনের দাবিতে তীব্র সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন চালকেরা। বৃহস্পতিবার শহরের শাপলা চত্বরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর চালকেরা আন্দোলন স্থগিত করেন।
চাঁদা নিয়ে বিরোধ: চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট, চরম দুর্ভোগ
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায় ও শ্রমিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে জেলাজুড়ে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাজবাড়ী-ফরিদপুর রুটের বাস: চরম ভোগান্তিতে যাত্রীরা
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ অঞ্চলের হাজার হাজার সাধারণ যাত্রী। বিকল্প হিসেবে থ্রি-হুইলার ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা।
সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা
সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে ডাকা পরিবহন ধর্মঘট শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে।
আট দফা দাবি না মানলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা
আগামী ১১ আগস্টের মধ্যে আট দফা দাবি বাস্তবায়নে সরকার সাড়া না দিলে ১২ আগস্ট থেকে টানা ৭২ ঘণ্টা সব ধরনের পণ্য ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
সিলেট জেলায় চলছে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট
শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে জেলার সড়কগুলোতে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে পুরো জেলার পণ্য পরিবহন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।